সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের

যমুনায় পানি বৃদ্ধি ।।সিরাজগঞ্জে আবারো বন্যার আশংকা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৫৩৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সিরাজগঞ্জে আবারো বন্যার আশংকা দেখা দিয়েছে। ইতিমধ্যেই যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জের শাহজাদপুর, চৌহালী, বেলকুচি, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকার বহু পরিবার এখন মানবেতর জীবন যাপন করছেন। যমুনার  অভ্যন্তরে আমন ধান ও পাটসহ বিভিন্ন ফসল ডুবে গেছে।

মঙ্গলবার সন্ধ্যায় যমুনা নদীর পানি বিপদ সীমার ২৩ সেঃ নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের এসও

হেডকোয়াটার রনজিৎ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যমুনার  তীরবর্তী  উল্লেখিত ৫ টি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেইসাথে নতুন নতুন অঞ্চল প্লাবিত হচ্ছে। আরো ২/৪ দিন যমুনায় পানি বাড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com