বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের আমলে দুর্নীতি তদন্তে প্রধানমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ৫৯৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধি ঃ টাঙ্গাইলের চাঞ্চল্যকর গৃহবধূ মন্টি ঘোষ হত্যা মামলায় স্বামী রনি ঘোষকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় প্রদান করেন। দন্ডিত রনি ঘোষ টাঙ্গাইল শহরের সাহা পাড়ার রবি ঘোষের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি একেএম নাছিমুল আক্তার নাছিম জানান, মামলা চলাকালে দন্ডিত স্বামী রনি ঘোষ উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হন। পরে সাজা হওয়ার ভয়ে তিনি আত্মগোপনে চলে যান। গৃহবধূ মন্টি ঘোষ হত্যা মামলায় স্বামী রনি ঘোষকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা জরিমানার আদেশ দেয়া হয়েছে। তবে এ মামলায় গৃহবধূ মন্টি ঘোষের শশুর রবি ঘোষ ও জা পূর্ণিমা ঘোষের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস দেয়া হয়। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন, প্রবীণ আইনজীবী মো. আরফান আলী মোল্লা। মামলার বিবরন দিতে গিয়ে পিপি একেএম নাছিমুল আক্তার নাছিম আরো জানান, গাজীপুর জেলার নীলনগর গ্রামের চিনি ঘোষের মেয়ে মন্টি ঘোষের সাথে টাঙ্গাইল শহরের সাহাপাড়ার রবি ঘোষের ছেলে রনি ঘোষের হিন্দুরীতি অনুযায়ী বিগত ২০১৩ সালের ৩০ জুন বিয়ে হয়। বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় ১০ লাখ টাকা যৌতুকের জন্য বিগত ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর রাতে

টাঙ্গাইল শহরের সাহাপাড়ার স্বামী রনি ঘোষ সহ পরিবারের অন্যরা গৃহবধূ মনটি ঘোষকে গলাটিপে হত্যা করে। এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর নিহতের মা চিনি ঘোষ বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ স্বামী রনি ঘোষ, শশুর রবি ঘোষ ও পূর্ণিমা ঘোষকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট প্রদান করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com