রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সিরাজগঞ্জে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও সনদ প্রদান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৪৯৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের ১০৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২৪০ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে। এরমধ্যে জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৫৫ জন শিক্ষার্থীকে সম্মাননা সনদ এবং অষ্টম ও দশম শ্রেণীর ৪৮৫ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃহস্প্রতিবার সকালে বর্নাঢ্য আয়োজনে এই বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়। জেলার বেলকুচি উপজেলার রাজাপুর উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর এ অনুষ্ঠানে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ১২৪০ জন ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, সমাজের বিভিন্নস্তরের পেশাজীবি মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির নগদ অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন। তিনি বলেন, আজকের এই উপস্থিতি আসলে সিরাজগঞ্জের শ্রেষ্ঠ মেধাবীদের উপস্থিতি। কেননা কেএমআরএফ সম্পূর্ণ নিরপেক্ষভাবে কঠিন স্ক্রুটিনি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়। মেধাবীদের উদ্দেশ্যে

তিনি আরো বলেন, তোমাদেরকে অবশ্যই মেধাবী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হবে,   ভাল মানুষও হতে হবে, দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং নেশা থেকে বিরত থাকতে হবে এবং । জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেলকুচির ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন, জেলা শিক্ষা অফিসার মোঃ শফী উল্লাহ, বেলকুচি থানার ওসি আনোয়ারুল ইসলাম, প্রধান শিক্ষক নাজমুল হুদা, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেএমআরএফ’র উপদেষ্টামন্ডলীর সদস্য ও পাট অধিদপ্তরের মহা-পরিচালক অতিরিক্ত সচিব মোঃ শামসুল আলম। অনুষ্ঠানে মেধা ভিত্তিক খেলার অনুষ্ঠান “মেধায় মাতি” পর্বটি ছিল অনুষ্ঠানের অন্যতম আর্কষণ। পর্বটি পরিচালনা করেন ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খান। দেশের খ্যাতনামা সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের সুরের মূর্ছনায় উপস্থিতি ছাত্র ছাত্রীদের আনন্দে মাতিয়ে রাখেন। উল্লেখ্য, ২০০১ সালে প্রতিষ্ঠিত খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন ২টি চিকিৎসা সেবা কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা, সিরাজগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ এবং শুধুমাত্র খাজা শাহ্ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবত ভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে “ছাদকা-ই-জারিয়া” হিসেবে এককালীন মূলধন প্রদান করে আসছে বলে আয়োজকরা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com