বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

বগুড়ায় দলছুট হনুমান

  • আপডেট টাইম : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৬০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে দলছুট কালো মুখের একটি হনুমান এসেছে। শনিবার বিকাল পর্যন্ত গত চারদিন উপজেলার রণবাঘা বাজার এলাকায় হনুমানটি অবস্থান করছে। সেটিকে দেখতে জনগণ ভিড় করছেন। কেউ বিরক্ত আবার কেউ খাবার দিচ্ছেন। তবে হনুমানটি কারো কোন ক্ষতি করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ২ অক্টোবর বুধবার হনুমানটিকে পার্শ্ববর্তী নাটোরের সিংড়া উপজেলার সীমান্ত এলাকা কৈগাড়ি গ্রামে দেখা যায়। পরে জনগণের অত্যাচারে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার মথুরাপুর গ্রামে চলে আসে। শনিবার সকাল থেকে রণবাঘা বাজার এলাকায় হনুমানটিকে দেখা যায়। সেটি গাছের ডালে, বিভিন্ন বাড়ির ছাদে ও মাটিতে বিচরণ করছে। প্রাণীটিকে দেখতে উৎসুখ জনতা ভিড় করছেন। কেউ কলা ও বিস্কুট খেতে দিচ্ছেন আবার কেউ ঢিল ছুঁড়ছেন। এতে ভয় পেয়ে অবুঝ প্রাণীটি  ছোটাছুটি করছে। তবে কয়েকদিন ঠিকমত খাবার না পেয়ে হনুমানটি দূর্বল হয়ে গেছে বলে মনে হচ্ছে। রণবাঘা বাজার এলাকার জনগণের ধারনা, কালো মুখ হনুমানটি ফল খেতে খেতে ফলের গাড়িতে চলে এসেছে। আবার কেউ বলছেন, দলছুট হয়ে যশোরের কেশবপুর বা ভারত থেকে এসেছে। খাবারের সন্ধানেও আসতে পারে। তবে শান্ত  প্রাণীটি কারো ক্ষতি করেনি।

নন্দীগ্রাম উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শফিউল আলম জানান, এলাকায় একটি হনুমান আসার খবর পেয়েছেন। প্রাণীটিকে উদ্ধার করতে বন্যপ্রাণী বিভাগকে অবহিত করা হয়েছে। তিনি প্রাণীটিকে বিরক্ত বা মারপিট না করতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com