বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৬ প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) পদে জালিয়াতির মাধ্যমে পদায়নের অভিযোগ উঠেছে। এ বিষয়ে বঞ্চিত শিক্ষকরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। ইতিমধ্যেই গঠিত কমিটি তদন্ত শুরু করেছেন। অভিযোগে প্রকাশ, প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব) জ্যৈষ্ঠতা তালিকা তৈরির ক্ষেত্রে আইন অমান্য করে যোগদান বয়সের ভিত্তিতে জ্যৈষ্ঠতা নির্ধারণ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত ওই ৬ জন শিক্ষক শিক্ষিকার বিজ্ঞপ্তি প্রকাশের স্বারক ও তারিখ গোপন রেখে উৎকোচের বিনিময়ে প্রধান শিক্ষক পদে পদায়িত হন। এদিকে অভিযুক্ত শিক্ষকরা দাবি করেন নিয়মানুযায়ীই তারা পদোন্নতি পেয়েছেন। এখানে অনিয়মের কোন সুযোগ নেইা। এ বিষয়ে তাড়াশ উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান বলেন, জেলা শিক্ষা অফিসার এ ঘটনা তদন্তের জন্য আমাকে প্রধান করে ১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করা হয়েছে। আগামী ৪/৫ দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে তিনি উল্লেখ করেন।