বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথায় সংগঠনের জেলা কমিটির আয়োজনে এ কর্মসুচি পালিত হয়। জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ফজলুর রহমান, হাসান আলী শেখ, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, ছাত্র ইউনিয়ন নেতা শহিদুল ইসলাম, শিশির ইসলাম, ছাব্বির হোসেন, সাগর পারভেজ, সোহেল আহম্মেদ, মেহেদী হাসান। উপস্থিত ছিলেন, সন্তোষ কুমার পাল, মতিয়ার রহমান, মামুনুর রহমান দোলা, লিয়াকত আলী কাক্কু।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৯ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক হত্যার ঘটনা ঘটেনি। বক্তারা আবরার খুনিদের ২৪ ঘন্টার মধ্যে বিচারের কাজ শুরুর দাবি জানিয়ে বলেন, অন্যথায় ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল ছাত্র জোট স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি কর্মসূচি পালন করবে।
গত সোমবার ভোর রাতে বুয়েটের তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ শেরে বাংলা হলে পাওয়া যায়। ময়না তদন্তে রিপোর্টে বলা হয় আবরারকে বাঁশ জাতীয় ভোঁতা কোনো কিছুর আঘতে হত্যা করা হয়।