বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা জেলা শহরে বিক্ষোভ ও মানববন্ধন করে।
টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মঙ্গলবার সকালে সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধনটি হয়।
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরারের লাশ সোমবার ভোর রাতে বুয়েটের শেরে বাংলা হলে পাওয়া যায়।