বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ প্রকৌশল ব্শ্বিবিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বাংলাদেশ সাধারন ছাত্র অধিকার সংরক্ষন পরিষদ মানিকগঞ্জ জেলা শাখা ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জগনাথ ব্শ্বিবদ্যালয়ের আহবায়ক রাইসুল নয়ন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি ব্শ্বিবিদ্যালয়ের আহবায়ক আবির আহমেদ, মানিকগঞ্জ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের যুগ্ম আহবায়ক রাসেল মাহমুদ, মামুন, সবুজ, মাহফুজা আক্তারসহ মানিকগঞ্জের সাধারন ছাত্রছাত্রীবৃন্দ।