রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আবরার হত্যাকারীদের বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৫১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীদের বিচারের দাবিতে বগুড়ায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে ছাত্র ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে শহরের সাতমাথায় সংগঠনের জেলা কমিটির আয়োজনে এ কর্মসুচি পালিত হয়। জেলা সংসদের সভাপতি নাদিম মাহমুদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, ফজলুর রহমান, হাসান আলী শেখ, শাহনেওয়াজ কবির খান পাপ্পু, ছাত্র ইউনিয়ন নেতা শহিদুল ইসলাম, শিশির ইসলাম, ছাব্বির হোসেন, সাগর পারভেজ, সোহেল আহম্মেদ, মেহেদী হাসান। উপস্থিত ছিলেন, সন্তোষ কুমার পাল, মতিয়ার রহমান, মামুনুর রহমান দোলা, লিয়াকত আলী কাক্কু।

বক্তারা বলেন, স্বাধীনতার ৪৯ বছরে শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ন্যাক্কারজনক হত্যার ঘটনা ঘটেনি। বক্তারা  আবরার খুনিদের ২৪ ঘন্টার মধ্যে বিচারের কাজ শুরুর দাবি জানিয়ে বলেন, অন্যথায় ছাত্র ইউনিয়ন ও প্রগতিশীল ছাত্র জোট স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি কর্মসূচি পালন করবে।

গত সোমবার ভোর রাতে বুয়েটের তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল  বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ শেরে বাংলা হলে পাওয়া যায়। ময়না তদন্তে রিপোর্টে বলা হয় আবরারকে বাঁশ জাতীয় ভোঁতা কোনো কিছুর আঘতে হত্যা করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com