শনিবার, ০২ মে ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

বুয়েট শিক্ষার্থীরা বুধবার সকাল ১০ টা পর্যন্ত আন্দোলন স্থগিত করেছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৫১৬ দেখা হয়েছে

আবরার ফাহাদ হত্যাকারীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি দেওয়া দাবি সহ ৮ দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার রাতে ঘোষণা দেন তারা বুধবার সকাল ১০ টায় সমবেত হবে।

আন্দোলনরত একজন শিক্ষার্থী প্রায় রাত সাড়ে ১০ টার দিকে গণমাধ্যমকে জানান কালকে (বুধবার) আমাদের যে সকল দাবিগুলো ছিল সেগুলোতে  কিছু পরিবর্তন আসবে। আমরা কাল ১০ টার সময় ক্যাম্পাসে জমায়েত হবো। আজকে আমরা আপাতত সকল তালা খুলে দিচ্ছি। ভিসি স্যার  ইজ ফ্রী টু গো।

আন্দোলনরত শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে প্রায় চার ঘণ্টা বুয়েটের ভাইস চ্যান্সেলর  অধ্যাপক সাইফুল ইসলামকে তাঁর কার্যালয়ের প্রধান ফটকে তালা লাগিয়ে অবরুদ্ধ করে রেখেছিল।

ভিসি সাইফুল ইসলাম রাত ১১ টার দিকে  তাঁর কার্যালয় থেকে বের হওয়ার সময় বলেন  আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে।

তিনি বলেন আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আবরার হত্যার সুষ্ঠু বিচারের জন্য সহযোগিতা করবে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com