বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ বুয়েটের ছাত্র আবরার ফাহাদ স্মরণে বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শহরের শহীদ রফিক মঞ্চে মোমবাতি প্রজ্জ্বলন এবং তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
কর্মসূচীশেষে, শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভ ইয়েন খান, এম,আর লিটন, মহিদুল ইসলাম ও ফজলে শাহীদ মনন এক যুক্ত বিবৃতিতে তারা আবরার হত্যাকান্ডের বিচারের দাবিতে বুয়েটের শিক্ষার্থী ও আবরারের সহপাঠীদের চলমান আন্দোলনে একাত্মতা ও সংহতি প্রকাশ করে।