বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০১৯
  • ৫৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃযমুনা নদীর সিরাজগঞ্জের হার্ডপয়েন্টের আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে ব্যাপক আনন্দ উৎসবের মধ্যে দিয়ে প্রাচীন সংস্কৃতির অনুসঙ্গ এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। যমুনা নদীর পাড়ে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে আসা সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার যমুনাপারের হাজার হাজার নারী পুরুষের উচ্ছাস, উদ্দীপনা এবং মুহুর-মুহু করতালীতে মুখরিত ছিল প্রায় আড়াই কিঃমি দীর্ঘ হার্ডপয়েন্টের পুরো এলাকা। নানা রঙয়ের বর্ণের, বাহারি পোষাক পড়ে শিশু, আবাল-বৃদ্ধরা মেতে উঠেছিল উৎসবের আমেজে। প্রতিযোগিতায় পানসি, কোষা ও বৃহৎ আকারের খেলনা নামের তিরিশটি নৌকা অংশগ্রহণ করে। কাসার ডঙ্কা, ঢোল, বাদ্যযন্ত্রের তালে-তালে উচ্চ স্বরে আল্লাহ-আল্লাহ ধ্বণি দিয়ে ‘জোরসে বল হেইও, আরো জোরে হেইওর ছন্দে ছন্দে মাঝিরা বৈঠা চালিয়ে এই প্রতিযোগিতায় অংশ নেয়।

মাঝিদের বৈঠার ছন্দে যমুনারতীরের দর্শকেরাও মেতে উঠে উচ্ছাসে। এ অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না এমপি, জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ, পরিষদ প্রধান নির্বাহী ইকতেখার উদ্দিন শামীম, আওয়ামীলীগ নেতা কেএম হোসেন আলী হাসান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, আ’লীগ নেতা হেলাল উদ্দিনসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com