বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কয়েলগাঁতি নামকস্থানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জিআরপি থানার ওসি (ভারপ্রাপ্ত) আবুল হাশেম খন্দকার জানান, শুক্রবার সকালে উল্লেখিত এলাকা থেকে অজ্ঞাত ওই লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে এখনও তার পরিচয় জানতে পারেনি পুলিশ। এ ব্যাপারে সিরাজগঞ্জ বাজার জিআরপি থানায় মামলা হয়েছে।