বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

আবারো প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৫৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন করছেন এক প্রেমিকা। চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার ওই প্রেমিকা ওই গ্রামে প্রেমিক আবু হাশেমের বাড়িতে ৩ দিন ধরে এই অনশন করছেন। এ নিয়ে এলাকায় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, বুধবার দুপুর থেকে প্রেমিক আবু হাসেমের (২২) বাড়িতে অনশনে বসেছেন ওই প্রেমিকা। এর আগেও একবার একই দাবিতে ছেলের বাড়িতে গিয়ে উঠেছিলেন তিনি। এমন বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রাম্য প্রধানরা সমাধানের চেষ্টা করলেও প্রেমিকের পরিবারের লোকজন এখনও ধরা-ছোঁয়ার বাইরে। এদিকে ওই প্রেমিকা সাংবাদিকদের বলেন, প্রেমিক আবু হাশেমের সাথে প্রায় বছরখানেক ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কও স্থাপন করেছে। হাশেম এখন বিয়ে করতে নানা টালবাহানা করায় অবশেষে তার বাড়িতে বিয়ের দাবিতে এই অনশন করছি। বিয়ে না করা পর্যন্ত এই অনশন অব্যাহত রাখবো। এছাড়া তার পরিবারের লোকজন বিভিন্ন ভাবে নির্যাতন চালাচ্ছে আমাকে বাড়ি থেকে বেড় করে দিতে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুল শেখ জানান, গ্রাম্য প্রধানদের সাথে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন,বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com