রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

এক রাতে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল ৩ স্কুল ছাত্রী

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৪৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইন্স সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে এক রাতে তিন স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান। শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বৈদ্যধলডোব কিসমত পাড়ায় অভিযান চালিয়ে ৭ম শ্রেণির ছাত্রী সুমাইয়া খাতুন (১৩) এবং জামুয়া গ্রামে ১০ম শ্রেণির ছাত্রী মানিয়া খাতুন (১৫) ও একই গ্রামের ৮ম শ্রেণির ছাত্রী আশা খাতুনের (১৪) বাল্যবিয়ে বন্ধ করা হয়।ভ্রাম্যমান আদালত বসিয়ে বরের চাচা, কনের বাবা ও মায়ের কাছ থেকে মোট ৭৫হাজার টাকা জরিমানা করা হয়। ওই ৩ জনের অভিভাবকের কাছ থেকে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় এসিল্যান্ড অফিসের অনান্য কর্মকর্তা ও আনসার ব্যাটালিয়েনের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com