রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ৫ দিনের কর্মসূচি ঘোষণা সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী সরকারের ১৮০ দিন ‘অদক্ষতা, অব্যবস্থাপনার’ দৃষ্টান্ত: এনসিপি বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু ২৪-এর আন্দোলন ছিল যুদ্ধের রিহার্সেল: জামায়াত আমির মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারাম উৎসব পালন

  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৭০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ওরাঁও ও সাওতাল সম্প্রদায়ের কারাম উৎসব আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নিজেদের সুখ-শান্তি ও সুস্থতার জন্য কারাম নামের একটি বিশেষ বৃক্ষের বন্দনার মধ্য দিয়ে নৃ-গোষ্ঠী লোকজন প্রতিবছর এই উৎসব পালন করা হয়ে থাকে। শুক্রবার দিনব্যাপী ওই উপজেলার গুল্টা মিশন প্রাঙ্গণে বাসি মেলা উদযাপন কমিটির সভাপতি  নিখিল খাঁখাঁর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী ধর্মপ্রদেশের (ডায়োসিস) শ্রদ্ধেয় বিশপ জের্ভাস রোজারিও। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রসাশক  দেবেন্দ্রনাথ উরাঁও, নওগাঁর ধামুরহাট উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, কারিতাস রাজশাহী অঞ্চলের ডিএম দিপক এক্কা, গুল্টা ধর্মপ্লীর পাল পু‌রো‌হিত ফাদার কার্লো তালম ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান,  ক্যারোবিন বাকলা, গবেষক মি: লুকাশ কিসপট্টা, দীপংকর লাকড়া, শিব প্রসাদ প্রমূখ। ঐতিহ্যবাহী আদিবাসী ধর্মীয় কারাম উৎসবে নাচ আর গানে গানে মুগ্ধ করেছিল গুল্টার ধর্মপল্লীতে। নারী, পুরুষের পাশাপাশি শিশুরাও উৎসবে যোগ দিয়ে নেচেছে বড়দের সাথে। দিনব্যাপী অনুষ্ঠান শেষে নাচ আর গানে অংশগ্রহন কারীদের মাঝে প্রধান অতিথি পুরষ্কার বিতরণ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com