বিএনপি ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদকে র্যাব রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার গ্রফতার করে।
পরে তাকে ঢাকার পল্লবী থানায় হস্তান্তর করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ কমিশনার পল্লবী জোন, এস এম শামীম গ্রেফতারের বিষয়টি নিশিত করে জানান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ হল পরস্পরের যোগসাজশে সরকারি সংস্থার ভুমিকা সম্পর্কে মিথ্যা, বানোয়াট, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক তথ্য ইমেইলের মাধ্যমে প্রেরণ করার অপরাধ।
পুলিশ কর্মকর্তা শামীম বলেন সাবেক পানিসম্পদ মন্ত্রী হাফিজকে গতকাল রাত সোয়া ৮ টার দিকে র্যাব পল্লবী থানায় হস্তান্তর করে। হাফিজকে আদালতে পাঠানো হবে।