বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫৭ পরিবারের মাঝে নগদ অর্থ ও ৮ প্রকার সবজি বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের উদ্যোগে এসব বিতরণ করা হয়। সোসাইটির বগুড়া ইউনিটের সেক্রেটারি একেএম সুরুত জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথি ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে প্রতিটি পরিবারকে নগদ সাড়ে ৪ হাজার টাকা এবং ঢেঁড়স, করলা, লাউ, শসা, মিষ্টি কুমড়া, বরবটী, লাল শাক ও পুঁই শাকের বীজের একটি করে প্যাকেট বিতরণ করেন।
ভান্ডারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল করিম আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের কার্য-নির্বাহী কমিটির সদস্য এলিজা ইয়াসমিন কেয়া, ইন্টারন্যাশনাল ফেডারেল অব রেডক্রসের প্রতিনিধি শরিফ খাঁন, বগুড়া ইউনিটের লেভেল অফিসার মোল্লা তৌহিদুল ইসলাম নয়ন, বগুড়া ইউনিটের যুব প্রধান রাশেদা খাতুন রানী ও ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।