বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী

বগুড়ায় শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৫০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃবিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে মঙ্গলবার বগুড়ায় শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ প্রদান করা সহ বিভিন্ন কর্মসুচি পালিত হয়েছে।

সকালে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে হাত ধোয়া প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ।

বগুড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্ট্রেট রাশেদুল ইসলাম, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আল মামুন সরদার। শিক্ষার্থীদের হাত ধোয়ার প্রশিক্ষণ প্রদান করেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাবতলীর উপ-সহকারী প্রকৌশলী লুৎফুন্নাহার। অনুষ্ঠানে সাংবাদিক মহসীন আলী রাজু, আব্দুস সালাম বাবুসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, জীবাণুমুক্ত থাকতে হলে পরিস্কার পরিচ্ছন্ন থাকার বিকল্প নেই। তাই সবচেয়ে আগে হাত পরিস্কার রাখতে হবে। হাতের মাধ্যমে খাবারের সাথে জীবাণু পেটে যায়। শিক্ষার্থীদের হাত ধোয়ার পাশাপাশি শরীরও পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য তিনি আহবান জানান।

এদিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শুরু হয়েছে স্যানিটেশন মেলা।‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ্য জীবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেলার আয়োজন করেছে, বগুড়া জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। ব্র্যাকের সহযোগিতায় মেলায় বিভিন্ন ধরনের উন্নতমানের স্যানিটেশন সামগ্রীর দোকান বসে।   

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com