শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

শিশু ছাত্রী ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৬৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে শিশু ছাত্রী ধর্ষণ মামলার অভিযোগ প্রমাণিত হওয়ায় লাভলু (৪৮) নামে এক বাবুর্চিকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ ও একইসাথে ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

দন্ডাদেশপ্রাপ্ত লাভলুর স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে নির্যাতনের শিকার শিশুকে ক্ষতিপূরণ আদায় করে দেয়ার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত লাভলু সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার বাসিন্দা।

মঙ্গলবার দুপুরের দিকে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় দেন। ওই আদালতের এপিপি এ্যাডঃ আনোয়ার পারভেজ লিমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি মামলার বিবরণে জানান, ২০১৮ সালের ১০ মে বিকেলে লাভলু একই গ্রামের ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে এ কথা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখায় ওই  শিশু  ছাত্রীকে। এর ৭/৮দিন পর লাভলুর বাড়ির সামনে শিশুটি ফল কুড়াতে গেলে একইভাবে আবারও ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখানো হয়। প্রায় ৩ মাস পর শিশুটি গর্ভধারণ করলে বিষয়টি টের পায় তার স্বজনরা। এ ব্যাপারে তার মা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলার তদন্ত শেষে পুলিশ সংশ্লিষ্ট আদালতে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত এ রায় ঘোষণা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com