বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও বিশিষ্ট লেখক, কলামিষ্ট সাংবাদিক পীর হাবিবুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যামে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সিরাজগঞ্জের তাড়াশে মানববন্ধন পালিত হয়েছে। অপপ্রচারকারীদের বিচার দাবীতে মঙ্গলবার বিকেলে তাড়াশ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেছে এলাকার কর্মরত সাংবাদিকগণ। এতে বক্তব্য রাখেন, তাড়াশ রির্পোটার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহমেদ, সাধারন সম্পাদক আব্দুল বারী খন্দকার, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যাক্ষ সোহেল রানা সোহাগ, আতিকুল ইসলাম বুলবুল প্রমুখ। বক্তরা অপপ্রচারকারীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান। এ মানববন্ধনে সাংবাদিকসহ এলাকার বিভিন্ন পেশাজীবির মানুষ অংশ গ্রহণ করেন।