শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে লিফলেট বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৬৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে। এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার উদ্যোগে ৭ দিনব্যাপী কর্মসূচি গ্রহন করেছে । বুধবার সকালে শহরের ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান। সংগঠনের জেলা শাখার সভাপতি রোটারিয়ান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ শেষে যানবাহনের চালক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের মাঝে নিরাপদ সড়ক সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় পথচারীদের যাতায়াতের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত রাখার জন্য অনুরোধ করা হয়।

কর্মসুচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, আমজাদ হোসেন মিন্টু, মির্জা শাহ রেজা, মাসুম আলম, গোলাম রব্বানী শিপন, সোহানুর রহমান, নাজির উদ্দিন, আব্দুল ওয়াদুদ, কামাল উদ্দিন ব্যাপারী, সোহেল রানা, মো. হুমায়ন, মো. খোকন, নীল, হাবিব, মেহেরুল ইসলাম, রুবেল প্রমুখ।

৭ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ অক্টোবর  সকাল ১১টায় শহরের তিনমাথা রেলগেট এলাকায়, ১৯ অক্টোবর  সকাল ১১টায় চারমাথা বাসস্ট্যান্ডে, ২০ অক্টোবর  সকাল ১১টায় সাতমাথা চত্বরে ও ২১ অক্টোবর সকাল ১১টায়  মাটিডালি বিমান মোড়ে নিরাপদ সড়ক সংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এবং ২২ অক্টোবর  সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে  জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্ণাঢ্য র‍্যালি ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com