বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হবে। এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার উদ্যোগে ৭ দিনব্যাপী কর্মসূচি গ্রহন করেছে । বুধবার সকালে শহরের ঢাকা-বগুড়া মহাসড়কের বনানী এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিওনের সিনিয়র সহকারী পুলিশ সুপার রায়হান ইবনে রহমান। সংগঠনের জেলা শাখার সভাপতি রোটারিয়ান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশ শেষে যানবাহনের চালক, শ্রমিক, যাত্রী ও পথচারীদের মাঝে নিরাপদ সড়ক সংক্রান্ত সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় পথচারীদের যাতায়াতের সুবিধার্থে ফুটপাত দখলমুক্ত রাখার জন্য অনুরোধ করা হয়।
কর্মসুচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, আমজাদ হোসেন মিন্টু, মির্জা শাহ রেজা, মাসুম আলম, গোলাম রব্বানী শিপন, সোহানুর রহমান, নাজির উদ্দিন, আব্দুল ওয়াদুদ, কামাল উদ্দিন ব্যাপারী, সোহেল রানা, মো. হুমায়ন, মো. খোকন, নীল, হাবিব, মেহেরুল ইসলাম, রুবেল প্রমুখ।
৭ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ অক্টোবর সকাল ১১টায় শহরের তিনমাথা রেলগেট এলাকায়, ১৯ অক্টোবর সকাল ১১টায় চারমাথা বাসস্ট্যান্ডে, ২০ অক্টোবর সকাল ১১টায় সাতমাথা চত্বরে ও ২১ অক্টোবর সকাল ১১টায় মাটিডালি বিমান মোড়ে নিরাপদ সড়ক সংক্রান্ত সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে এবং ২২ অক্টোবর সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবসের বর্ণাঢ্য র্যালি ।