বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রতাপ বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে নুরুজ্জামামান ওরফে জামাল সরকার (৩৮) নামে ১ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব –১২ সদস্যরা। সে ওই উপজেলার ফাজিল নগর গ্রামের মৃত রওশন আলী সরকারের ছেলে। র্যাব–১২’র লেফটেন্যান্ট এম মিজানুল হক ইমরান বৃহস্প্রতিবার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে ওই বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০১ পিস ইয়াবা, ১ টি মোবাইল ও ২ টি সিমকার্ড উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।