বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

নৌকা বাইচে জয়ীদের ষাঁড়, ছাগল পুরস্কার

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯
  • ৭০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় করতোয়া নদীতে শুক্রবার অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ নৌকা বাইচে সুপার ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী দলদেরকে যথাক্রমে একটি ষাঁড়, দুটি ছাগল ও একটি ছাগল পুরস্কার দেওয়া হয়েছে।

করতোয়া নদীর এসপি ঘাট থেকে বেজোড়া ঘাট পর্যন্ত নদীর দু’ ধারে শত শত মানুষ নৌকা বাইচ উপভোগ করেন। প্রতিযোগিতায় গাবতলী উপজেলার পারানীপাড়ার ‘আল্লাহ ভরসা’ দল (৭৫ হাত নৌকা) প্রথম, গাবতলীর নাংলু পশ্চিমপাড়ার ‘নৌরাজ দল (৭০ হাত নৌকা) দ্বিতীয় ও গাবতলীর ছোট ইটালীর‘আমিন হক’ দল (২৮ হাত নৌকা) তৃতীয় হয়। পরে প্রধান অতিথি পুলিশ সুপার প্রথম স্থান অধিকারী দলকে একটি ষাঁড়, দ্বিতীয় স্থান অধিকারী দলকে দুটি ছাগল ও তৃতীয় স্থান অধিকারী দলকে একটি ছাগল পুরস্কার দেন।

কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বগুড়া জেলা পুলিশ করতোয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করেছিল। বিকেলে বিভিন্ন রংয়ের গেঞ্জি পড়ে, ঢোল বাজিয়ে বাদ্যের তালে তালে প্রতিযোগিতায় অংশ নেয় বিভিন্ন এলাকা থেকে আসা বিশাল আকৃতির ছয়টি নৌকা। এ প্রতিযোগিতা উপভোগ করেন, কয়েক হাজার মানুষ।বাংলাদেশ গ্রাম থিয়েটার, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বেজোড়া যুবউন্নয়ন সংঘের সহযোগিতায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন, প্রধান অতিথি পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা। শহরের মালতিনগর এলাকায় করতোয়া নদীর এসপি ব্রীজে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক মোজাম্মেল হক লালু। অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ডা: মকবুল হোসেন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচিব অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, সংস্কৃতজন তৌফিক হাসান ময়না প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন, বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার সফিজুল ইসলাম, আরিফুর রহমান মন্ডল, মোকবুল হোসেন, আব্দুল জলিল, অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com