বাংলা হেডলাইনসঃ সাম্প্রতিক সময়ের অবিশ্বাসও ও নিষ্ঠুর শিশু হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার বলেন যারা এই ধরণের শিশু নির্যাতন বা শিশু হত্যা করে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি পেতে হবে।
প্রধানমন্ত্রী তার সর্বকনিষ্ঠ ভাই শেখ রাসেলের ৫৬তম জন্মদিন উপলক্ষে রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে এক আলোচনা সভায় বক্তিতাকালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের ঘটনা যেখানে শুধু দেশের রাষ্ট্রপতিকে নয়, নিষ্পাপ নিরীহ শিশু ও মহিলাদের হত্যা করা হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন সে সময় যদি ঐ শিশু হত্যাকারী, নারী হত্যাকারী তাদের বিচার করা হতো, তা হলে অন্তত মানুষের ভিতর একটা ভয় থাকতো, এই ধরণের মানসিকতা গড়ে উঠত না
প্রধানমন্ত্রী আলোচনা সভায় বলেন ‘আজকে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা কিছুদিন ধরে দেখছি শিশুদের উপর অমানবিক অত্যাচার, এই যে সমাজে এই ধরনের ঘটনা ঘটছে, এই ধরনের অন্যয় অবিচার এটা কখনই বরদাস্ত করা হবে না। কাজেই আজকে যারা এই ধরণের শিশু নির্যাতন বা শিশু হত্যা করে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি পেতে হবে’।