বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: মির্জা ফখরুল দিল্লিতে উপদেষ্টা জাহেদকে আটকানোর ঘটনায় ভারতীয় দূতকে তলব

কামরাঙ্গা গাছের ডাল থেকে অজগর উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৭২৭ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে একটি কামরাঙ্গা গাছের ডাল থেকে ৯ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউস’র সদস্যরা। শনিবার বিকেলে উপজেলার কান্দাপাড়া চরনবীপুর গ্রামের রেজাউল করিমের বাড়ির গাছ থেকে সাপটি উদ্ধার করা হয়। দি বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, সকালে রেজাউল করিমের বাড়ির কামরাঙা গাছের উপর অজগর সাপটি দেখতে পায় স্থানীয়রা। সাপটিকে দেখে কৌতুহলী জনতার ঢল নামে ওই বাড়িতে। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌঁছে অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটিকে বন বিভাগের এসএফএনটিসির ভারপ্রাপ্ত কর্মকর্তা ঋষিকেশ চন্দ্র রায়ের কাছে হস্তান্তর করা হয়। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী প্রকৃতি ও সংরক্ষণ পরির্দশক জাহাঙ্গীর কবির জানান, দি বার্ড সেফটি হাউসের সদস্যরা সাপটিকে উদ্ধার করে। খবর পেয়ে আমরা সেটিকে নিজেদের হেফাজতে রেখেছি। শিগগিরই অজগরটি বঙ্গবন্ধু ইকোপার্কে অবমুক্ত করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com