বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাষ্ট্রপতি ও মন্ত্রী-এমপিদের বেতন বৃদ্ধির উদ্যোগ নিলে ‘বাধা দেব’: শফিকুর প্রধানমন্ত্রী ইউএনজিএর প্রথম দিন ১০ কর্মসূচিতে অংশ নিয়েছেন: মাহ্দী আমিন জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর সফরসূচি শুরু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির

মাওলানা ভাসানী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৮৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বিশ্ববিদ্যালয়ে  বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে। কর্মসুচির মধ্যে সকাল ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের  উপাচার্য  প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের  রিজেন্ট বোর্ড সদস্য, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন অফিস প্রধানদের নিয়ে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী’র উদ্বোধন করেন।

এরপর উপাচার্য অতিথিদের নিয়ে মাওলানা  আব্দুল হামিদ খান ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাসস্থ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে কেক কাটেন। সকল কর্মসূচিতে  প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি   ও  রিজেন্ট বোর্ড সদস্য মোঃ একাব্বর হোসেন এমপি, রিজেন্ট বোর্ড সদস্য সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজের অধ্যাপক খন্দকার আরিফ মাহমুদ, সকল অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৯৯ সনের ১২ অক্টোবর তৎকালীন ও বর্তমান  প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১২অক্টোবর পুজার ছুটি থাকায় দিবসটি উপলক্ষে ২০ অক্টোবর কর্মসুচি পালন করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com