বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি চয়ন ইসলামকে যুবলীগের কংগ্রেস প্রস্তুতি কমিটির আহবায়ক নির্বাচিত করায় সিরাজগঞ্জের শাহজাদপুরে আনন্দ মিছিল বের করা হয়। চয়নের গ্রামের বাড়ি শাহজাদপুরে।
সোমবার বিকেলে তাঁকে অভিন্দন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে স্থানীয় যুবলীগ এই আনন্দ মিছিল বের করে। সর্ব সাধারণের অংশগ্রহণে আনন্দ মিছিলটি শাহজাদপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। আওয়ামীলীগ নেতা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, আ’লীগ নেতা আব্দুল কাদের শেখ, স্বপন সরকার, আবুল হাশেম, ভিপি আব্দুর রহিম, যুবলীগ নেতা রাজীব শেখ, ফারুক সরকার, ছাত্রলীগ নেতা মারুফ হোসেন সুনাম প্রমুখ। এ আনন্দঘন সমাবেশ শেষে প্রায় ১০ মণ মিষ্টি বিতরণ করা হয়।