বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শুল্কমুক্ত আমদানিকৃত গাড়ি বিক্রি করায় বিএনপি সাংসদ হারুনের ৫ বছরের জেল

  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৭০৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ শুল্কমুক্ত আমদানি করা গাড়ি বিক্রি করায় ঢাকার একটি আদালত সোমবার চাপাইনবাবগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ।

শুল্কমুক্ত আমদানির সুযোগ অপব্যবহার মামলায় ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম হারুনকে এই দণ্ডাদেশ নির্দেশ দেন। আদালত এই সংসদ সদস্যকে ৫০ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

মামলার বিবরণে জানা যায়, হারুন অর রশিদ ২০০৪ সালে ১১.৬৫ লাখ টাকায় একটি শুল্কমুক্ত গাড়ি আমদানি করেন। পরে ইমতিয়াজের সাথে যোগসাজসে গাড়িটি ৯৭ লাখ টাকায় এনায়েতুর রহিমের কাছে বিক্রি করেন।

এ ঘটনায় ২০০৭ সালের ১৭ মার্চ তেজগাঁও থানার এসআই মো. ইউনূছ আলী হারুনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com