রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

মরা গাছ ভেঙ্গে পড়ার আশংকায় যানবাহন চলাচলে বিঘ্ন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৬৩২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ  প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জ-ভুইয়গাঁতী আঞ্চলিক সড়কের প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে মরা ও ঝড়ে ক্ষতিগ্রস্থ শতাধিক গাছ ভেঙ্গে পড়ার আশংকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। প্রতিদিন ছোটখাট দুর্ঘটনাও ঘটছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে প্রকাশ, এ জনগুরুত্বপূর্ণ সড়কে প্রতিনিয়ত বাস-ট্রাক, সিএনজি, রিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেল, ছাত্র/ছাত্রীসহ অসংখ্য পথচারী প্রতিনিয়ত যাতায়াত করে। কিন্তু ওই সড়কের দু’পাশের ছায়াদানকারি গাছগুলোর মধ্যে শতাধিক আকাশমণি, ইউক্যালিপ্টাস ও শিশু গাছ মরে গিয়ে এবং সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ হয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোন সময় ভেঙ্গে পড়ে পথচারী বা গাড়ীর ওপর পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই বেশ কয়েকজন পথচারী মরা গাছের ডাল ভেঙ্গে পড়ে আহত হয়েছেন। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বন বিভাগের একজন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, গাছগুলো স্থানীয় সমবায় সমিতি ভিত্তিক লাগানো হয়েছে। এ কারণে গাছগুলো অপসারণের দায়িত্ব সমিতি কর্তৃপক্ষের। তবে সংশ্লিষ্ট প্রশাসন, জানমালের ক্ষয়-ক্ষতি এড়াতে গাছগুলো অপসারণের ব্যবস্থা নিতে পারেন। এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শামীমুর রহমান বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানের মাধ্যমে গাছগুলো অপসারনের ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com