বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

টাঙ্গাইলে ‘তৌহিদী’ জনতার বিক্ষোভ ও সমাবেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৯
  • ৮০৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ ভোলার বোরহানুদ্দীন উপজেলায় মহানবী (সা.) কে অবমাননাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও তৌহিদী জনতার উপর পুলিশের গুলিতে ৫ জনকে শহীদ করার প্রতিবাদে টাঙ্গাইলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ‘তৌহিদী জনতার’ নেতা কর্মীরা ।

মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌরউদ্যানে জেলার সর্বস্তরের তৌহিদী জনতা সমাবেশের আয়োজন করে।

এতে বক্তব্য রাখেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শামসুজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, প্যানেল মেয়র সাইফুজ্জামান সোহেল, মাওলানা ছানোয়ার হোসেন, নুর মোহাম্মদ, আ. মালেক, আসাদুজ্জামান কাশেমী, আনোয়ারুল হক, ফজলুল করিম, শামসুদ্দিন শাহনুর প্রমূখ।

বক্তারা বলেন, ইসলাম শান্তি ধর্ম। মহানবী (সা.) কে নিয়ে  কটুক্তি যে নাস্তিক করেছে তার দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি। অপর দিকে পুলিশের গুলিতে যে ৫ জন নিহত হয়েছে, তাদের যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। তা না হলে কঠোর থেকে কঠোতর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা। পরে শহীদ স্মৃতি পৌরউদ্যান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রায় দুই সহশ্রাধিক তৌহিদী জনতা অংশ নেয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com