রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

দু’চার জনের জন্য সমগ্র যুবলীগ দায় নিতে পারে না: নানক

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ১০২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধিঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন দু’চার জন ব্যক্তির জন্য সমগ্র যুবলীগ তার দায় নিতে পারেনা।

তিনি বলেন  যাদের দ্বারা যুবলীগ কলঙ্কিত হয়েছে তাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিয়ে সারাদেশে বার্তা দিয়েছেন। যে অন্যায় করুক সে যে দলেরই হোক কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার দুপুরে কুড়িগ্রাম শেখ রাসেল পৌর অডিটোরিয়াম উদ্বোধন শেষে নানক সাংবাদিকদের এ কথা বলেন ।

তিনি বলেন সফল রাষ্ট্র নায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যে দলেরই হোক তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবেন এবং সেই কঠোর অবস্থানের মধ্য দিয়ে শুদ্ধি অভিযান শুরু হয়েছে তা চলবে বলে মন্তব্য করেছেন ।

নানক বলেন আগামী ২৩ নভেম্বর যুবলীগের জাতীয় কংগ্রেসকে কেন্দ্র করে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে এবং যারা অপকর্মের সাথে জড়িত তাদের কেউ অব্যাহতির মধ্যে দিয়ে যুবলীগ ২৩ নভেম্বর জাতীয় কংগ্রেসে নতুন নেতৃত্বের মধ্য দিয়ে আবার নবতর যাত্রা শুরু করবে।

এছাড়াও তিনি আরো বলেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন,তারা স্বাধীনভাবে কাজ করছেন। তাদের যার কাছে হিসাব চাওয়ার সে যেই হোক তার কাছে হিসাব চাইতে পারে, তদন্ত করতেই পারে। তারা যে দায়িত্ব পালন করছেন সে দায়িত্ব পালনে আমাদের সকলকেই সহযোগিতা করতে হবে।

পরে নানক কুড়িগ্রাম জেলা শাখা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। এসময় প্রধান অতিথি হিসেবে

উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন-এমপি। জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন,আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল মতিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী প্রমূখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com