রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

ছেলের প্রতারণার দায় নিতে হল বৃদ্ধা মাকে

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৭৪৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ  ছেলের প্রতারণার দায় নিতে হলো বৃদ্ধা মাকে। চেক জালিয়াতি মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে কয়েকদিন ঘোরার পর শেষ পর্যন্ত পুলিশের খাঁচায় বন্দি হতে হলো মা সালমা বেগমকে।

মঙ্গলবার নগরীর করিম নগর সুর মোহাম্মদ সড়কের তৃতীয় গলির বাসিন্দা আব্দুল লতিফ মৃধার স্ত্রী এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক আহবায়ক নাজমুল হাসান সুমন-এর মা সালমা বেগমকে গ্রেফতার করে কেএমপির সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।

সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মো: মমতাজুল হক বলেন, এন,আই এ্যাক্টের ১৩৮ ধারার একটি মামলায় সালমা বেগমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। যার আলোকে মঙ্গলবার সন্ধ্যায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদী শেখ মো: জাকির হোসেন বলেন, সালমা বেগমের ছেলে নাজমুল হাসান সুমন ও তার মা দু’জনের যোগসাজসে তার কাছ থেকে দু’দফায় পনের লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। সুমন এতোটাই চতুর যে, তার মায়ের নামের চেক তাকে দেন। তাছাড়া তারা মা-ছেলে উভয়ে পরে তার টাকা না দিয়ে ছলচাতুরির আশ্রয় নিলে জাকির প্রথমে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ ও পরে খুলনার মুখ্য মহানগর হাকিম আমালী আদালত সোনাডাঙ্গায় মামলা দায়ের করেন।

বাদী পক্ষের আইনজীবী এড. এসএম মাসুদুর রহমান বলেন, প্রথমে আসামীর বিরুদ্ধে সমন জারি করা হলে একটি সমন রেখে আদালতকে অবজ্ঞা করে হাজির না হওয়া এবং একটি সমন গ্রহণ না করায় আদালত আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com