রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

মাদ্রাসা ছাত্রী বাল্যবিয়ে থেকে রক্ষা পেল

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৭০৮ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার শৈলাবাড়ী গ্রামে ৯ম শ্রেনীর এক মাদ্রাসা ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ওই গ্রামে সংগীয় আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে কনের বাড়িতে উপস্থিত হন ভ্রাম্যমান আদালত। তখন কনের বাড়িতে  ওই গ্রামের ইয়াকুব আলীর মেয়ে ও স্থানীয় মাদ্রাসার নবম শ্রেনীর ছাত্রী বিউটি খাতুনের (১৫) সাথে চর খোকশাবাড়ী গ্রামের আঃ করিমের ছেলে ইসমাইল হোসেন সনেটের বিয়ের আলোচনা চলছিল। ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কনের বাবা দেলোয়ার হোসেনকে ৫ হাজার, কনের মামা সাইদকে ৫ হাজার ও বর সনেটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের ক্রেডিট সুপারভাইজার বাবুল আক্তার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com