মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার গণভোটের রায় পাশ কাটিয়ে সংবিধান সংশোধন নয় : জামায়াত ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ অপতৎপরতায় সরকার শংকিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসানো হয়েছে ২০০ চেকপোস্ট আট দফা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে: জামায়াত আমির গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মামলার ভয়ে আধা মরা হয়ে গেছি: আব্বাস

  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯
  • ৭৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ  চলমান  অবৈধ ক্যাসিনো-বিরোধী আভিযানের কথা উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন বড় বড় রাঘব বোয়ালদের ধরা হয়নি নাম বললেই মামলা দেবে এমনি মামলা-হামলার ভয়ে আধা মরা হয়ে গেছি।   

বুধবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায়  আব্বাস এই মন্তব্য করেন।’বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি ও বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবি’ শীর্ষক এ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা আব্বাস বলেন, ক্যাসিনোর নাম দিয়ে কিছু মানুষকে গ্রেপ্তার করা হলো। ভালো কথা। অবৈধভাবে যারা টাকা কামাই করছে তাদেরকে গ্রেপ্তার করছে। এটাকে আমি স্বাগত জানাই। কিন্তু এরচেয়ে যারা বড় বড় রাঘব বোয়াল রয়ে গেছে, এদের ক্ষেত্রে কি করছেন? নামটা বলতে চাই না। কারণ নাম বললেই একটা করে মামলা দেবেন। আমি মামলা- হামলায় ভয়ে এমনি আধা মরা হয়ে গেছি। কিছু হলেই মামলা দেবেন।

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রদল নেতা শামসুজ্জামান দুদু’র সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় সাবেক ছাত্রদল নেতা ও বর্তমানে বিএনপির নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, এবিএম মোশাররফ হোসেন, শিরিন সুলতানা, নাজিম উদ্দিন আলম প্রমূখ বক্তব্য রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com