শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

নুসরাত হত্যার ১৬ জন আসামিরই মৃত্যুদণ্ড ।। রায়ে পরিবার সন্তুষ্ট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৬৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ বহুল আলোচিত সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি নৃশংস হত্যার মামলায় ১৬ জন আসামিকেই ফেনীর একটি আদালত বৃহস্পতিবার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।     একই সাথে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। 

মহিলা ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ মোঃ মামুনুর রাশেদ জনাকীর্ণ আদালতে এই ঐতিহাসিক রায় ঘোষণা দেন। হত্যাকাণ্ড সংগঠনের মুল হোতা  সোনাগাজীর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা  সহ ১৬ জন আসামিই রায় ঘোষণার সময় কাঠগড়ায় দাড়িয়ে ছিল। স্বল্পতম সময়ে এই হত্যা মামলার রায় দেওয়া হলো। মামলাটি দায়ের করা থেকে সাড়ে ছয় মাসের মধ্যে।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যান্য আসামির মধ্যে রয়েছে মোঃ নুর উদ্দিন, মোঃ শাহাদাত হোসেন শামিম, মাকসুদ আলম, সাইফুর রহমান, জাবেদ হোসেন, কামরুননাহার মনি এবং উম্মে সুলতানা পপি।

নুসরাতের ভাই এবং মামলার বাদী মাহমুদুল হাসান নোমান মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন তাঁর মনিটরিং এর কারণে দ্রুত বাদীপক্ষ দ্রুত বিচার পেয়েছে।

আসামি পক্ষের আইনজীবী বলেছে তারা রায়ে সন্তুষ্ট নয় । এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপীল করবে।

এপ্রিল ৬, ২০১৯ সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রসার ছাত্রী নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দেয় ঐ মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলা অনুগতরা  নুসরাত ঐ অধ্যক্ষের বিরুদ্ধে  যৌন হয়রানির মামলা তুলতে রাজী না হওয়ার কারণে। এপ্রিল ১০ দগ্ধ নুসরাত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান।

নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমান এপ্রিল ৮ মামলা দায়ের করেন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com