শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত নির্বাচন কমিশন প্রস্তুত।। আজ সংসদে রাষ্ট্রপতি পদে ভোট নারীদের জন্য পিংক বাস সার্ভিস উদ্বোধন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী

অবৈধ ইট ভাটা মালিকের পাঁচ লাখ টাকা জরিমানা ও দুই মাসের কারাদণ্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৭৩৯ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম প্রতিনিধিঃ অনুমোদন ছাড়া ইট ভাটা প্রস্তুত ও ইট তৈরির কার্যক্রম পরিচালনার দায়ে কুড়িগ্রামে এক ইট ভাটা মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা ও দুই মাসের  কারাদণ্ড , অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক সুদীপ্ত কুমার সিংহ এ রায় দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ বলেন, কোনও ধরণের পূর্বানুমতি ছাড়া জেলার সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্যকুমরপুর এলাকায় এম.এইচ.বি ব্রিকস নামে একটি ইট ভাটা প্রস্তুত করে ইট তৈরির কার্যক্রম শুরু করেছিলেন ভাটা মালিক আব্দুর রব (গনি)। তার কাছে ভাটার অনুমোদনের কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ/ আইন ২০১৩ এর ০৪ ধারা ভঙ্গের দায়ে তাকে দুই মাসের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হ্য়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com