রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

মা ইলিশ ধরার দায়ে ১২ জেলের কারাদণ্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৭৩০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মা ইলিশ ধরায় দায়ে ১২ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার ভোরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এই  দণ্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া গ্রামের আবুল কাশেম (৩৩), ইসমাইল (৩৫), বেলোটিয়া গ্রামের হাসান (৩১), আবুল কাশেম (৩২), হাবিব (২০), মান্নান (৩০), মোহনপুর গ্রামে জাকারিয়া (২০), বিয়ারা গ্রামের নূরনবী (২২), পঞ্চসোনা গ্রামের রাজ্জাক (৩০), রহম (৩০), বড়কয়রা গ্রামের শাহীন (২৮), বেলকুচি উপজেলার আগুরিয়া গ্রামের কোরবান আলী (৩০)। ভ্রাম্যমাণ আদালতের পেশকা মিলন সরকার জানান, গোপন সংবাদের বিত্তিতে বুধবার রাত ৯ টা হতে ভোর ৬ টা পর্যন্ত উল্লেখিত স্থানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ওই ১২ জেলেকে আটক করে উল্লেখিত কারাদন্ডাদেশ দেয়া হয়। সেইসাথে ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত ক্যারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com