বাংলা হেডলাইনসঃ কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তাঁর পরিবার উন্নত চিকিৎসা করাতে বিদেশ পাঠাতে চায় সরকারের প্রতি ইঙ্গিত করে বলে যদি জামিন দেয়।
পরিবারের সদস্যরা শুক্রবার বিকালে খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে দেখতে যান।সাক্ষাৎ করে সাংবাদিকদের খালেদা জিয়ার বোন, সেলিমা ইসলাম বলেন খালেদা জিয়ার শরীর খুবই খারাপ, বসতে পারে না, নিজে হাতে তুলে খেতে পারে না।
তিনি বলেন দুই সপ্তাহ ধরে চিকিৎসক আসে না। এরা আসেই না, কোন কিছু চিকিৎসাও এখানে দেওয়া হচ্ছে না। চিকিৎসার জন্য (খালেদা জিয়া) বিদেশে যেতে চান। উন্নত চিকিৎসার জন্য এখন আমরা উনাকে (খালেদা) বিদেশ পাঠাতে চাই।উনারা (সরকার) যদি জামিন দেন তাহলে যেতে পারবে।
এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন সরকার চাইলেই তো সব কিছু করতে পারবে না। যখন বিষয়টা আদালতে বিচারাধীন, এটা একটা সাবজুডিস ম্যাটার। উনারা (খালেদা পরিবার, বিএনপি) বার বার বলছেন খালেদা জিয়ার সরকারের সিগন্যাল ছাড়া জামিন হবে না বিষয়টা আমার বোধগম্য নয়।
খালেদা জিয়ার দুটি দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি হল জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারী ঢাকার একটি বিশেষ আদালত খালেদাকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।
খালেদাকে চিকিৎসার জন্য কয়েক মাস আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে আনা হয়।