শনিবার, ০২ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

খালেদার পরিবার তাঁকে বিদেশে চিকিৎসা করাতে চান

  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৭২৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে তাঁর পরিবার উন্নত চিকিৎসা করাতে বিদেশ পাঠাতে চায় সরকারের প্রতি ইঙ্গিত করে বলে যদি জামিন দেয়।

পরিবারের সদস্যরা শুক্রবার বিকালে খালেদা জিয়াকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে দেখতে যান।সাক্ষাৎ করে সাংবাদিকদের খালেদা জিয়ার বোন, সেলিমা ইসলাম বলেন খালেদা জিয়ার শরীর খুবই খারাপ, বসতে পারে না, নিজে হাতে তুলে খেতে পারে না।

তিনি বলেন দুই সপ্তাহ ধরে চিকিৎসক আসে না। এরা আসেই না, কোন কিছু  চিকিৎসাও এখানে দেওয়া হচ্ছে না। চিকিৎসার জন্য (খালেদা জিয়া) বিদেশে যেতে চান। উন্নত চিকিৎসার জন্য এখন আমরা উনাকে (খালেদা) বিদেশ পাঠাতে চাই।উনারা (সরকার) যদি জামিন দেন তাহলে যেতে পারবে।

এ বিষয়ে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন সরকার চাইলেই তো সব কিছু করতে পারবে না। যখন বিষয়টা আদালতে বিচারাধীন, এটা একটা সাবজুডিস ম্যাটার। উনারা (খালেদা পরিবার, বিএনপি) বার বার বলছেন খালেদা জিয়ার সরকারের সিগন্যাল ছাড়া জামিন হবে না বিষয়টা আমার বোধগম্য নয়।

খালেদা জিয়ার দুটি দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি হল জিয়া অরফানেজ ট্রাষ্ট দুর্নীতি মামলায় গত বছরের ৮ ফেব্রুয়ারী ঢাকার একটি বিশেষ আদালত খালেদাকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন।

খালেদাকে চিকিৎসার জন্য কয়েক মাস আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে আনা হয়।      

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com