বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের এবারের শ্লোগান পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”।
শনিবার সকালে সরকারি দেবেন্দ্রে কলেজ প্রাঙ্গনে জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার রিফাত রহমান শামীমের সভাপতিত্বে আলোচনা সভায়, জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.গোলাম মহীউদ্দীন, আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল মজিদ ফটো, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.রমজান আলী, যুগ্ম সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক বিপ্লব চক্রবর্তী , কমিউনিটি পুলিশিং ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মান্নান, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারন সম্পাদক হবিবর রহমান উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে বেলুন ও পায়রা উড়িয়ে র্যালির শুভ সুচনা করা হয়। পরে সরকারী দেবেন্দ্র কলেজের সামনে থেকে জেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। কমিউনিটি পুলিশিং ফোরামের নেতৃবৃন্দসহ জেলার সাত উপজেলার কমি্উনিটি পুলিশিং ফোরামের সদস্যরা অংশ নেয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহীদ রফিক চত্ত্বরে শেষ হয়।
কমিউটিনি পুলিশিং ডে উপলক্ষ্যে বিকেলে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক ও কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের মধ্যে জেলা পুলিশ লাইনস মাঠে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হবে। আর সন্ধ্যায় বিজয়মেলা মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।