বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ চলমান অভিযানে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মা ইলিশ ধরায় দায়ে ১৬ জেলেকে ১০ দিন করে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার মোহনপুর গ্রামের খলিল শেখ (২৭), বেলকুচি উপজেলার শাহিন আলম (২০), মুসা (৩২), নজরুল (৪৫), কফিল (৫০), চৌহালী উপজেলার সুজন (২০), টাংগাইল সদরের আছির (৩৫), হাফেজ (৬০), সবুজ (২০), ফরিদুল (৩০), সায়েদুল (২৩), টাংগাইল জেলার কালিহাতী উপজেলার বাবলু(৪২), নূর উদ্দিন (৪০), সোবহান (২০), কাওছার (২২) ও মালেক (২২)।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার দায়ে ১৬ জনকে আটক করে এবং বিকেলে তাদের উল্লেখিত দণ্ডাদেশ দেয়া হয়। জব্দকৃত ৬৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় ও ৩৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।