রবিবার, ০৭ জুন ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৫৮০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাচারিবাড়ি মিলনায়তনে ১২৭ জন শিক্ষর্থীকে শাহজাদপুর কিন্ডাগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রদান করা হয়েছে।

এর আগে এ বৃত্তি পরীক্ষায় ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ট্যালেন্টপুলে ৬২ জন ও সাধারণ গ্রেডে ৬৫ জন শিক্ষার্থী এ বৃত্তির জন্য উত্তীর্ণ হয়।

এসোসিয়েশনের সভাপতি জাকারিয়া ইসলাম ঠান্ডুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি হাসিবুর রহমান স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, পৌর মেয়র (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন, ওসি আতাউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, প্রফেসর আব্দুল আজিজ, অধ্যক্ষ আব্দুল মতিন, আ’লীগ নেতা আমিরুল ইসলাম সাহু প্রমূখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেন। এ অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com