বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশিকুর রহমানের বাসার ফ্রীজ থেকে ৪০ কেজি মা ইলিশ উদ্ধার করেছে পুলিশ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংরক্ষণ করার দায়ে ওই ডাক্তারকে ৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
সোমবার দুপুর ৩ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুর রহমান এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুর রহমান বাংলা হেডলাইনসকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাক্তার আশিকুর রহমানের ফ্রীজ থেকে ৪০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয় এবং আইন অমান্য করে ফ্রীজে ইলিশ রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দকৃত মা ইলিশগুলো মানিকগঞ্জ জেলা কারাগারের বন্দিদের জন্য পাঠানো হয় বলেও জানান তিনি।