রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

পদ্মা-যমুনায় অভিযানে ১৮ জেলে আটক।।২৬ লক্ষ মিটার জাল ধ্বংস

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৭৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা-যমুনা নদীতে পৃথক অভিযানে মা ইলিশ ধরার অপরাধে ১৮ জেলেকে আটক, প্রায় ২৬লক্ষ মিটার কারেন্ট জাল উদ্ধার ও প্রায় দুই মন ইলিশ জব্ধ করা হয়েছে।

পাটুরিয়াঘাট নৌ পুলিশ, শিবালয় উপজেলা প্রশাসন ও হরিরামপুর উপজেলা প্রশাসন পৃথক পৃথক অভিযান চালিয়ে অসাধু জেলেদের আটকসহ কারেন্ট জাল উদ্ধার ও মাছ জব্দ করে।

আটককৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল দেওয়া হয়েছে। উদ্ধার করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা, কারাগার ও এতিম খানায় দেওয়া হয়েছে।

পাটুরিয়া ফেরিঘাট নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের নেতৃত্বে শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত পদ্মা ও যমুনা নদীতে ইলিশ শিকার প্রতিরোধে অভিযান চালনা হয়। এসময় শিবালয় ও দৌলতপুর উপজেলার আশপাশের পদ্মা-যমুনা নদীর বিভিন্ন স্থানে মা ইলিশ ধরার সময় ছয় জেলেকে আটক করা হয়। একই সময় উদ্ধার করা হয় ১মন ইলিশ মাছ ও ২৫ লক্ষ মিটার কারেন্ট জাল। জেলেদের ইলিশ শিকারে ব্যবহৃত শতাধিক নৌকা নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে। ইলিশের প্রজননকালীন সময়ে গত ৯ অক্টোবর থেকে এই অভিযান চলে আসছে। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অভিযান চলবে বলেও তিনি জানান।

এদিকে হরিরামপুর উপজেলায় ইলিশ মাছ সংরক্ষন অভিযানে ১৫০০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। সেই সাথে হরিরামপুরের হাতিঘাটা বাজারে অভিযান চালিয়ে ৩জন কে মা ইলিশ বিক্রি করা অবস্থায় আটক করা হয়। আটককৃতদের সরকারি আদেশ অমান্যকরার দায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন অভিযানে নেতৃত্বদানকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তাফিজুর রহমান। জব্দকৃত কারেন্টজাল পুড়িয়ে ফেলা হয়। আর জব্দকৃত ইলিশ মাস স্থানীয় এতিমখানায় দেওয়া হয়। উক্ত অভিযানে উপজেলা মৎস্য অফিসার ও স্থানীয় পুলিশ সদস্যরা সহায়তা করেন।

এছাড়া শিবালয় উপজেলা প্রশাসন সোমবার দিনভর পদ্মা ও যমুনা নদীতে অভিযান চালিয়ে ইলিশ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করে। আটককৃত প্রত্যেককে ৫হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। প্রায় এক লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং নিয়মমাফিক ধ্বংস করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব জাকির হোসেন।

জেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, আরো দুইদিন অভিযান আরো জোরদার করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com