বাংলা হেডলাইনস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার বিএসএমএমইউের প্রেস কনফারেন্সের ইংগিত দিয়ে বলেন উনাদের প্রেস কনফারেন্সের কোন মূল্য নেই।খসরু জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এই মন্তব্য করে বলেন ওদের উপর মানুষের আস্থা নাই।আজ দুপুরে বিএসএমএমইউের পরিচালক একে মাহবুবুল হক প্রেস কনফারেন্সে বলেন কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার স্বাস্থ্য অবস্থা স্থিতিশীল রয়েছে। খালেদা গত এপ্রিল মাস থেকে বিএসএমএমইউেতে চিকিৎসাধীন রয়েছেন।