শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

ফ্রিজে ৪০ কেজি ইলিশ সংরক্ষণ করায় সরকারি কর্মকর্তাকে জরিমানা

  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৭৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আশিকুর রহমানের বাসার ফ্রীজ থেকে ৪০ কেজি মা ইলিশ উদ্ধার করেছে পুলিশ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ সংরক্ষণ করার দায়ে ওই ডাক্তারকে ৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

সোমবার দুপুর ৩ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুর রহমান এই অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আরিফুর রহমান বাংলা হেডলাইনসকে  বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই অভিযান পরিচালনা করা হয়। এসময় ডাক্তার আশিকুর রহমানের ফ্রীজ থেকে ৪০ কেজি মা ইলিশ উদ্ধার করা হয় এবং আইন অমান্য করে ফ্রীজে ইলিশ রাখার দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।জব্দকৃত মা ইলিশগুলো মানিকগঞ্জ জেলা কারাগারের বন্দিদের জন্য পাঠানো হয় বলেও জানান তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com