বাংলা হেডলাইনসঃ ক্রিকেট খেলার জুয়াড়িদের ম্যাচ পাতানোর প্রস্তাব ইনটারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের দুর্নীতি-বিরোধী ইউনিটকে না জানানোর কারণে বিশ্বসেরা বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসানকে আইসিসি ২ বছর সব ধরনের ক্রিকেট খেলা নিষিদ্ধ করেছে।
অলরাউন্ন্ডার তারকা সাকিব আইসিসির দুর্নীতি-বিরোধী ইউনিটের কাছে তার বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগের দায় স্বীকার করায় তার এক বছরের সাজা স্থগিত করা হয়েছে।
সাকিব ২০২০ সালের অক্টোবর ২৯, পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে আবার ফিরে আসবে যদি সাকিব এক বছরেরে সাজা স্থগিতের শর্তসমূহ মেনে চলে আইসিসিকে সন্তুষ্ট করে, মঙ্গলবার আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়।
২০১৮ সালে জুয়াড়িরা তিনবার সাকিবকে ক্রিকেট ম্যাচ পাতানোর প্রস্তাব দেয় এবং সাকিব কোন প্রস্তাবের কথা আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটকে অবহিত করেনি, সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
মঙ্গলবার বিকালে আইসিসি সাকিবের বিরুদ্ধে এই শাস্তি ঘোষণার পর, সাকিব ঢাকায় মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যালয়ে সাংবাদিকের সামনে তার প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যে খেলাকে আমি সবচেয়ে বেশি ভালবাসি, সেই খেলা থেকে নিষেধাজ্ঞা পেয়ে আমি দুঃখিত। তবে অনৈতিক প্রস্তাবের ব্যাপারটি আইসিসির আকসুকে (অ্যান্টি-করাপশন ইউনিট) না জানানোয় যে শাস্তি দেওয়া হয়েছে তা আমি মাথা পেতে নিচ্ছি।
সাকিবের পাশে থাকা বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন উই আর শকড।আমাদের সকলকে এখন সাকিবের পাশে থাকা দরকার । ওর এখন খারাপ সময় যাচ্ছে। বিসিবি ওর পাশে থাকবে।