শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

যমুনা নদীতে ইলিশ ধরার দায়ে ৭ জেলের কারাদন্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৭০৩ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীর সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে মা ইলিশ ধরায় অপরাধে ৭ জেলেকে ১০ দিন করে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান মঙ্গলবার বিকেলে এই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, সিরাজগঞ্জের মূলকান্দি গ্রামের শাহালম (২৫), আব্দুল্লাহ (৩৭), নূর ইসলাম (৫০), টাংগাইলের বেলোটিয়া গ্রামের নূরনবী সরকার (২৬), নূর উদ্দিন (৩৬), সোলায়মান (১৯ )ও  চর বহুলী গ্রামের শফিকুল (৩৭)।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল

থেকে বিকেল পর্যন্ত যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ ধরার অপরাধে ৭ জনকে আটক, ৫৫ হাজার মিটার ক্যারেন্ট জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই ৭ জেলেকে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়া জব্দকৃত ক্যারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং ইলিশগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য অফিসার আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com